প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পুশইনের অপচেষ্টা শুরু হয়েছে।
এই পরিস্থিতিতে তিনি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের বিজিবির সঙ্গে সঙ্গে নিজেদের উদ্যোগে সীমান্তে পাহারা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
রাশেদ খাঁন সোমবার (২৩ নভেম্বর) তার ফেসবুক পোস্টে এই আহ্বান জানান।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, সীমান্তবর্তী এলাকার সংগ্রামী মানুষদের বলব, বিজিবির পাশাপাশি আপনারাও সীমান্তে পাহারার ব্যবস্থা করুন। বেআইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাসহ অপরাধীদের পুশইন করার যে অপচেষ্টা শুরু হয়েছে, তা রুখে দিতে হবে।
তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে কেবল বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে ফেরত পাঠাতে হবে। অন্য কোনো অবৈধ ও বেআইনি প্রক্রিয়ায় তাকে ঠেলে পাঠানোর অপচেষ্টা একপ্রকার যুদ্ধের উসকানির শামিল।
রাশেদ খাঁন বলেন, বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধ চায় না। আইনগত প্রক্রিয়ায় শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে। আইনের বাইরে অন্য যেকোনো প্রক্রিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের মুক্তিকামী ও লড়াকু জনগণ দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করে-এমন যেকোনো অন্যায়ের মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে, ইনশাআল্লাহ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন