প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৪৮ জন নামধারী নেতাকর্মীকে বিবাদী করে আদালতে নালিশী মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে এটি দায়ের করেছেন বৈষম্য বিরোধী ছাত্রনেতা হিসেবে পরিচিত মো. মারজুক আব্দুল্লাহ।
অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ নালিশী মামলায় উপ-পুলিশ কমিশনার এক কর্মকর্তার মাধ্যমে অভিযোগ নিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। মামলায় আসামীদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, সন্ত্রাসবিরোধী আইন ও হত্যার হুমকিসহ বেশ কয়েকটি ধারায় অভিযোগ করা হয়েছে। মামলার প্রধান বিবাদী হচ্ছেন বরিশাল সিটির সাবেক মেয়র এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগরের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এছাড়া বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ ২৪৮ জন নামধারী এতে অন্তর্ভুক্ত রয়েছেন। সাবেক ১৬ নং ওয়ার্ডকাউন্সিলর এবং মামলার অন্যতম আসামী রাজিব হোসেন দাবি করেছেন, এ মামলা সম্পর্কে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, মামলার ২১২ নম্বর আসামী খন্দকার রেজাউর রহমান রেজা ২০২২ সালের জানুয়ারী মাসে মারা গেছেন। কিন্তু তিনি ২০২৬ সালের জুলাইয়ে করা মামলার আসামী হিসেবে উল্লেখ আছেন।
এ বিষয়ে মামলার বাদী মারজুক আব্দুল্লাহ বলেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। কিন্তু নেতাকর্মীরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিভিন্ন সময় আগ্নেয় ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ে সড়ক অবরোধ করে মিছিল করছে। এতে দেশের শান্তি এবং শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে। এছাড়া তাদের প্রতিহত করতে গেলে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এ সময় জুলাই আন্দোলনের যোদ্ধাদের হত্যার হুমকি দেয়ার কারণে মামলাটি করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার জানিয়েছেন, একটি নালিশী মামলা দায়ের করা হয়েছে। উপ-পুলিশ কমিশনারকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন