প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নাটকের অবসান ঘটেছে ইউরেশিয়ায় তুরস্কে অনুষ্ঠিত ট্রান্স আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)-র শীর্ষ সম্মেলনের। এই সম্মেলনে সামরিক চুক্তির পাশাপাশি আলোচনা হয়েছে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিষ্ট্রুন ফ্রস্তাদোত্তির ইসলাম সম্পর্কে মন্তব্যকেও সামনে নিয়ে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X)-এ ভাইরাল হয়েছে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিষ্ট্রুন ফ্রস্তাদোত্তিরকে নিয়ে একটি পোস্ট যা আকর্ষণীয়।
তুর্কি সংবাদমাধ্যমের ইংরেজি সংস্করণ ইয়ানি সাফাকের এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ওই পোস্টে বলা হয়েছে, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী তুরস্ক সফরের পর মন্তব্য করেছেন, তিনি তুরস্কের মুসলিমদের সহনশীলতা ও আন্তরিক আতিথেয়তায় সত্যিই মুগ্ধ হয়েছেন।
পোস্টটিতে তার বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘তুরস্কের মুসলিমদের সহনশীলতায় আমি মুগ্ধ। তারা আমাকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে, এর সুর ছিল অসাধারণ। খুব শিগগিরই আমি আবার তুরস্ক সফরে আসব।’ পোস্টটি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বহু ব্যবহারকারী বক্তব্যটির প্রশংসা করেছেন, আবার কিছু সংখ্যক মানুষ এর সত্যতা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন।
ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই ন্যাটো শীর্ষ সম্মেলনের কনটেক্সটে আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর এই মন্তব্য তুরস্কের চিরাচরিত ধর্মীয় সম্প্রীতি ও উদার আতিথেয়তাকে বিশ্ব মঞ্চে ইতিবাচকভাবে উপস্থাপন করেছে, যা কূটনৈতিক মহলে বেশ প্রশংসিত হচ্ছে। তবে এবারের ন্যাটোর শীর্ষ সম্মেলনে অতিথিদের দেওয়া উপহার নিয়ে আলোচনা হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান সম্মেলনে আসা অতিথিদের জন্য একটি করে পিস্তল উপহার দিয়েছেন। যেটা নিয়ে বিশ্ব রাজনীতিতে বেশ আলোচনা চলছে। সূত্র: টেইট. ইয়ানি সাফাক
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন