প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সোমেশ্বরী ব্রিজের নিচ দিয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ সময় ধরে পানি, কাদা ও মাটির কারণে বেহাল অবস্থায় ছিল। এর ফলে প্রতিদিন পথচারী, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন যানবাহনের চালকদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দ্রুত উদ্যোগ গ্রহণ করে সড়কটি চলাচলের উপযোগী করে দেন।
সোমেশ্বরী ব্রিজের নিচ দিয়ে যাওয়া এই সড়কটি দুর্গাপুরের সঙ্গে বিরিশিরি ও বাকলজোড়া ইউনিয়নের মানুষের এবং ডেউটুন ঘাটসহ বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগের একমাত্র গুরুত্বপূর্ণ পথ। এই সড়কটি ব্যবহার করে দুই ইউনিয়নসহ উপজেলার অসংখ্য মানুষ সরাসরি নেত্রকোনা জেলা শহরে যাতায়াত করেন।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজের নিচে সড়কের ওঠা-নামার সংযোগস্থলে দীর্ঘদিন ধরে পানি জমে থাকার কারণে সেখানে কাদা ও মাটির স্তর তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এর ফলে পথচারী এবং স্থানীয় শিক্ষার্থীদের কাদাপানি মাড়িয়ে চলাচল করতে হয়। মোটরসাইকেল, অটোরিকশাসহ ছোট যানবাহনগুলোও ঝুঁকি নিয়ে ওই অংশ পার হতে বাধ্য হচ্ছে প্রতিনিয়ত।
তবে সড়কটির ওই অংশে স্থায়ীভাবে সরাসরি সংযোগ তৈরির ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে। সংযোগস্থলের পাশেই একটি বড় খেলার মাঠ অবস্থিত। ওই মাঠটি পিসিনল স্কুল কর্তৃপক্ষের হওয়ায় ইচ্ছামতো সড়ক সম্প্রসারণ বা সরাসরি সংযোগ দেওয়া সম্ভব হয়নি। ফলে দীর্ঘদিন ধরে সমস্যাটি স্থায়ী সমাধানের অপেক্ষায় ছিল।
এদিকে জনসাধারণের দুর্ভোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জানতে পেরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাৎক্ষণিকভাবে মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।
ডেপুটি স্পিকার মহোদয়ের নির্দেশনায় আলহাজ জামাল উদ্দিন মাস্টারের নেতৃত্বে সড়কটির বেহাল অংশে সুরকি ও মাটি ফেলার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে আপাতত সড়কটি চলাচলের উপযোগী হওয়ায় স্থানীয় মানুষের দুর্ভোগ অনেকটাই কমে এসেছে।
ডেপুটি স্পিকার সড়কটির শুধু সাময়িক সংস্কারেই বিষয়টি সীমাবদ্ধ রাখতে চান না। তিনি পিসিনল স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কিভাবে খেলার মাঠের বিষয়টি বিবেচনায় রেখে কার্যকর সংযোগ তৈরি করা যায়, সেই বিষয়ে উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছেন।
স্থানীয়রা মনে করছেন, স্থায়ীভাবে সড়কটির সংযোগ তৈরি করা সম্ভব হলে দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাশাপাশি বিরিশিরি ও বাকলজোড়া ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের স্বস্তি আসবে। একই সঙ্গে নেত্রকোনা জেলা শহরের সঙ্গে সরাসরি যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। সড়কটি দ্রুত সংস্কার করে দেওয়ার জন্য স্থানীয়রা ডেপুটি স্পিকার মহোদয়কে ধন্যবাদ জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন