প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বোয়ালখালী জেলার অসহায় ২৫০টি পরিবারের মধ্যে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
আজ বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময় ধরে উপজেলার চরখিজিরপুর, পশ্চিম গোমদণ্ডীসহ নদী তীরবর্তী এলাকার অসহায় পরিবারগুলোর মাঝে তিনি এ খাদ্য সহায়তা বিতরণ করেন।
এই সময় এরশাদ উল্লাহ বলেছেন, "গত ১০ বছরেও এমন বৃষ্টি হয়নি। বৃষ্টির কারণে নদী তীরবর্তী এলাকার মানুষ বেশি আক্রান্ত হয়েছে। এই সরকার মানবিক সরকার, তাই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য।"
এদিন প্রায় ২৫০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল হোসাইন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, বিএনপি নেতা শহীদুল্লাহ চৌধুরী ও কপিল উদ্দিন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন