প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টাঙ্গাইলে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভুক্তভোগী আমান উল্লাহ্ (আমান) পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমান উল্লাহ্ আমান।
আমান উল্লাহ্ তাঁর বক্তব্যে উল্লেখ করেন, গত (১৭ সেপ্টেম্বর) জমি সংক্রান্ত বিষয়ে টাঙ্গাইল প্রেসক্লাবে মোস্তাফিজুর রহমান এবং আরফান মোল্লা কে নিয়ে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান। আমান বলেন, প্রকৃত সত্য আড়াল করতেই তাঁদের বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হয়েছে। প্রতিপক্ষের অন্যায়ের প্রতিবাদ করার কারণে বর্তমানে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি আরও অভিযোগ করেন, বিবাদীপক্ষের লোকজনের ভয় ও হুমকির কারণে তাঁদের প্রাণনাশের আশঙ্কা রয়েছে। যে কোনো সময় তাঁদের শারীরিক, মানসিক, আর্থিক ও সম্পত্তির ক্ষতি করা হতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন। এ ঘটনায় তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব, সদর উপজেলা নির্বাহী অফিসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি প্রশাসনের কাছে অনুরোধ করেন যেন কোনো প্রকার মিথ্যা মামলার মাধ্যমে তাঁকে হয়রানি করা না হয় এবং সঠিক তথ্য তুলে ধরার জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এডভোকেট আরমান মোল্লা, আব্দুর রাজ্জাক, মাসুদ, আহাদ, আজম, হাশেম মিয়াসহ ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন