প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর ফলে বাংলাদেশে ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।
গত ২২ সেপ্টেম্বর, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত একটি চিঠিতে ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের কথা উল্লেখ করা হয়। এরপর থেকে ভারত থেকে ইলিশ আমদানির কার্যক্রম বন্ধ রয়েছে।
এই তথ্যটি নিশ্চিত করেছেন আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। তিনি জানান, "বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের একটি চিঠি আমাদের কাছে এসেছে।"
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, অনেকগুলো অনাপত্তি সনদ বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে, যা আমদানিকারকদের জন্য একটি বড় সমস্যা সৃষ্টি করেছে।
ইলিশ আমদানিকারক সৈয়েদ মহিদুল হক রুবাই বলেন, "হঠাৎ করে আমদানি বন্ধ করায় আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।"
তিনি আরও জানান, "আমদানির উদ্দেশ্যে ওপারে তাদের ক্রয়কৃত ইলিশ রাখা হয়েছিল। এখন কম দামে তা ফেরত দিতে হবে। এছাড়া আমদানি খরচের লোকশান তো রয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন