প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইরান যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে, যাতে আন্তর্জাতিক তেলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে তাদের শর্ত মেনে নেয়া হয়। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই জানিয়েছেন, যদি ওয়াশিংটন এই শর্তগুলো মানতে ব্যর্থ হয়, তাহলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি বন্ধ থাকবে।
সামা টিভির খবর অনুযায়ী, রেজাই উল্লেখ করেছেন যে, জাতিসংঘে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্তগুলো পৌঁছে দেওয়া হয়েছে। তিনি জানান, শর্ত না মানা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় পরিসরে কোনো আলোচনা হবে না। এমনকি, ইরান পূর্ববর্তী কূটনৈতিক পন্থা বা ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীনে থাকা শর্তাবলীতে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে না।
ইরানের এই জ্যেষ্ঠ কর্মকর্তা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনকে প্রথমে ইরানি জনগণের আস্থা অর্জন করতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি কোনো প্রতিবেশী দেশ ইরানের বিমান চলাচলে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে বা বাধা সৃষ্টি করে, তাহলে সেই সব দেশের বিমানবন্দরও অচল করে দেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন