প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় ঘটে যাওয়া বিস্ফোরণে মো. টমাস আলী নামের একজন কৃষক লীগ নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা মাঠে বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশের সূত্রে জানা যায়, নিহত টমাস আলী বিশ্বনাথপুর লম্বাটোলা এলাকার মোস্তফা আলীর ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিকেলে পারচৌকা মাঠে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী গুরুতর আহত হয়ে মারা যান। এ সময় তার তিনজন সহযোগীও গুরুতর আহত হন বলে জানা গেছে। স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
বিস্ফোরণের ঘটনার পর পুলিশ অধিকতর তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রেখেছে বলেও জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন