প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড সনদ অর্জন করেছে দেশের আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের সাথে সংশ্লিষ্ট পণ্য উৎপাদনকারী কারখানা। ফলে, দেশের লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩০২টিতে পৌঁছেছে। এই সংখ্যা বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় অধিক।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের তথ্য অনুযায়ী, নতুন সনদ প্রাপ্ত ১২টি কারখানার মধ্যে ৯টি প্লাটিনাম এবং তিনটি গোল্ড সনদ লাভ করেছে।
নতুন প্লাটিনাম সনদ অর্জনকারী কারখানাগুলোর মধ্যে অ্যাডজি ট্রিমস লিমিটেড ৯৭ পয়েন্ট অর্জন করেছে। এছাড়া, গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড ৯১ পয়েন্ট, প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড ৮৮ পয়েন্ট, নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং ৮৬ পয়েন্ট, গাজীপুরের এল ইউসিন ফ্যাশন লিমিটেড ৮৫ পয়েন্ট এবং চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড ৮৪ পয়েন্ট অর্জন করেছে।
অন্যদিকে, চট্টগ্রামের কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট, সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরোনো এলাকার প্যাক্সার বাংলাদেশ লিমিটেড এবং গাজীপুরের বিপ্রবর্তায় অবস্থিত এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেড ৮২ পয়েন্ট করে অর্জন করেছে। এই তিনটি প্রতিষ্ঠানও প্লাটিনাম সনদ লাভ করেছে।
নতুন গোল্ড সনদ অর্জনকারী তিনটি কারখানা হলো নারায়ণগঞ্জের বার্নালি কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট, চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২। এই প্রতিষ্ঠানগুলো যথাক্রমে ৬৮, ৬৬ ও ৬৪ পয়েন্ট অর্জন করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন