প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নাটোর, ১৪ নভেম্বর, ২০২৬ : ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’- এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে আজ বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার নাটোর ডায়াবেটিক সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ।
সভাপতিত্বের দায়িত্ব পালন করেন সমিতির সাধারণ সম্পাদক মো. মখলেছুর রহমান।
সভায় বক্তারা উল্লেখ করেন, দেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এখনও অনেক মানুষ তাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার বিষয়ে অবগত নয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ফলে হৃদরোগ, স্ট্রোক, কিডনী জটিলতা, অন্ধত্বসহ বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই ডায়াবেটিসের ঝুঁকি ও ক্ষতির প্রভাব থেকে রক্ষা পেতে ডায়াবেটিসের কারণ, লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন, এবং ব্যবস্থা নিতে হবে এখনই।
এর আগে, ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দিবসটি উপলক্ষে নাটোর ডায়াবেটিক সমিতি আজ পুরনো বাসস্ট্যান্ডে এবং আগামীকাল জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ও রেল স্টেশন এলাকায় দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার কর্মসূচি গ্রহণ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন