প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানী ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ডিএমপির ট্রাফিক বিভাগ মোট ১৪৯২ টি মামলা করেছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৬ টি বাস, ১০ টি সিএনজি ও ২২ টি মোটরসাইকেলসহ মোট ৭৩ টি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ১০ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি এবং ৪৭ টি মোটরসাইকেলসহ মোট ৯৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৭ টি বাস, ৩ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৩৮ টি সিএনজি ও ৬২ টি মোটরসাইকেলসহ মোট ১৫৬ টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ৯৯ টি বাস, ৩৮ টি ট্রাক, ৪৪ টি কাভার্ডভ্যান, ৭৩ টি সিএনজি ও ১৩০ টি মোটরসাইকেলসহ মোট ৪৮৪ টি মামলা দায়ের করা হয়। অপরদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, ১৫ টি কাভার্ডভ্যান, ২৪ টি সিএনজি ও ৩৮ টি মোটরসাইকেলসহ মোট ১৪৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৮ টি বাস, ৯ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৫৪ টি মোটরসাইকেলসহ মোট ১২০ টি মামলা তৈরি হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮ টি বাস, ৯ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ৩৩ টি সিএনজি ও ৫৯ টি মোটরসাইকেলসহ মোট ২২০ টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৫ টি বাস, ৯ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ৬৪ টি মোটরসাইকেলসহ মোট ১৯৭ টি মামলা হয়েছে।
এছাড়া অভিযানের সময় মোট ৩০১ টি গাড়ি ডাম্পিং ও ৩১৩ টি গাড়ি রেকার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে এসব মামলা তৈরি করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন