প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়া গ্রামে একই পরিবারের দুই ভাইয়ের, শ্রাবণ সরকার (৮) ও স্বরূপ সরকার (৬), মৃত্যু হয়েছে পানিতে ডুবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুপুরের সময়ে তারা বাড়ির পাশের মাঠে খেলা করছিলো। এ সময় তাদের খেলনার বল খালের মধ্যে পড়ে যায়। বলটি আনতে গিয়ে শ্রাবণ পানিতে ডুবে যায়। এরপর শ্রাবণকে বাঁচাতে গিয়ে স্বরূপও পানির গভীরে তলিয়ে যায়। স্থানীয় মানুষজন ঘটনাটি দেখে দ্রুত তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। শায়েস্তাগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইরফান উদ্দিন গণমাধ্যমে বলেন, "খেলা করার সময়ে ফুটবল খালে পড়ে গেলে বল আনতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বর্তমান তাদের মৃতদেহ বাড়িতে রাখা হয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন