প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অনলাইন অ্যাক্টিভিস্ট ও বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য তাঁর সাম্প্রতিক ভিডিওতে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং এর রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ভিডিওটির মূল শিরোনাম ছিল ‘হাসিনা ডিসেম্বরে ফিরবে, কিন্তু তারপর কী হবে?’, যেখানে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, প্রত্যর্পণ সংক্রান্ত আইনি জটিলতা এবং আন্তর্জাতিক রাজনৈতিক ইস্যুগুলি অত্যন্ত জোরালোভাবে তুলে ধরা হয়েছে।
পিনাকী ভট্টাচার্য শেখ হাসিনার দেশে ফেরা এবং তাকে বিচারের মুখোমুখি করার আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি পররাষ্ট্র উপদেষ্টা এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের প্রসঙ্গ টেনে বলেন, শেখ হাসিনা পলাতক অপরাধী এবং টেররিস্ট। তিনি প্রশ্ন করেন, "এখানে কি শ্বশুরবাড়ি রংপুর বেড়াইতে আছে যে তারে পাসপোর্ট দিব আর পাসপোর্ট দিয়ে আসবে?" তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, যা টেররিস্টদের এবং অপরাধীদের ধরার জন্য প্রযোজ্য।
পিনাকী আরও জানান যে, ২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং পরবর্তীতে এটি সংশোধনও করা হয়েছে। এই চুক্তির আওতায় হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি পথ খোলা রয়েছে। চুক্তির আর্টিকেল ওয়ানে বলা হয়েছে যে, অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ করা হবে, যার বিরুদ্ধে বিচার বা আদালতের বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ ইতিমধ্যে ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে ভারতকে কূটনৈতিক নোট পাঠিয়ে হাসিনাকে ফেরত চেয়েছে এবং ভারত সরকার ৩ জানুয়ারি সেই নোট পাওয়ার বিষয়টি স্বীকার করেছে। তবে পিনাকীর মতে, ভারত আইনগত ও রাজনৈতিক মারপ্যাঁচ তৈরি করে এই প্রত্যর্পণ প্রক্রিয়া বিলম্বিত বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারে।
ভিডিওটিতে ভারতীয় হাই কমিশন এবং দেশটির রাজনৈতিক নেতাদের বিভিন্ন মন্তব্যের কঠোর সমালোচনা করেন পিনাকী। তিনি উল্লেখ করেন, সম্প্রতি ভারতীয় প্রতিনিধি দীনেশ ত্রিবেদী বা সংশ্লিষ্ট কূটনৈতিক মহলে দাবি করা হয়েছে যে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পৌঁছান, তখন তিনি পদত্যাগ করেননি এবং তাঁদের সামনে কোনো বিকল্প ছিল না।
তবে পিনাকী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পার্লামেন্টে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে এটিকে মিথ্যা বলে অভিহিত করেন। জয়শঙ্কর জানিয়েছিলেন যে, ৪ আগস্টের পর আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং স্বল্প নোটিসে ভারতে আসার অনুরোধ করেন। পিনাকীর মতে, এই দুই বক্তব্যের অসঙ্গতি প্রমাণ করে যে ভারত রাজনৈতিক স্বার্থে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করছে।
বর্তমানে গণমাধ্যমে শেখ হাসিনার পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত আবেদন নিয়ে যে হাইপ তৈরি হয়েছে, সেটিকে একটি রাজনৈতিক এজেন্ডা হিসেবে চিহ্নিত করেছেন পিনাকী। তিনি বলেন, বাইরের দেশে অবস্থানরত নাগরিকদের সরাসরি ওয়েবসাইটে আবেদন করলেই পাসপোর্ট বা এনআইডি দেওয়া হয় না; এর জন্য স্থানীয় মিশন বা দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক দিতে হয়।
পিনাকীর মতে, এই প্রচারণার পেছনে দুটি উদ্দেশ্য কাজ করছে। প্রথমত, ভারতে বসে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে চাঙ্গা রাখা এবং মাঠ পর্যায়ে কর্মীদের সক্রিয় রাখতে এই ধরনের ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। দ্বিতীয়ত, বাংলাদেশের তরুণ প্রজন্মের পক্ষ থেকে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে প্রত্যর্পণের দাবি উঠছে, সেই চাপ এড়াতে ভারত এই কৌশল নিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, যদি তিনি বা তাঁর প্রতিনিধিরা দূতাবাসে বায়োমেট্রিক দিতে যান, তবে আন্তর্জাতিক ও স্থানীয় আইন অনুযায়ী দূতাবাস কর্তৃপক্ষকে তাঁকে গ্রেপ্তার করতে হবে এবং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য থাকবে ভারত।
পিনাকী ভট্টাচার্য শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন বা ডিসেম্বরে ফিরে আসার গুঞ্জনের তীব্র সমালোচনা করেন। তিনি আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক জন কিরাকউর উদাহরণ দিয়ে বলেন, যেভাবে ইরানে বিপ্লবের পর পতিত শাহর পুত্রদের ফিরে আসার গুঞ্জন উঠলে বলা হয়েছিল যে তারা বিমানবন্দর থেকে টার্মিনাল পর্যন্ত পৌঁছানোর সুযোগ পাবে না, ঠিক একইভাবে শেখ হাসিনার ক্ষেত্রেও জনরোষের সৃষ্টি হবে।
পিনাকীর ভাষায়, ‘কাঁঠাল রানি যদি সত্যি সত্যি আসে, সে এয়ারপোর্টের রানওয়ে থেকে টার্মিনাল পর্যন্ত পৌঁছাতে পারবে না, তার আগে 'জয় বাংলা' হয়ে যাবে। ওরে ধরে ঝুলায়ে দেবে পাবলিক। ওরে খুঁজে পাওয়া যাবে না, টুকরা টুকরা হয়ে যাবে হাসিনা!’ তিনি আরও বলেন, সাধারণ মানুষ ও ছাত্রসমাজ এই ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমা করবে না। ডিসেম্বরে হাসিনার ফেরার রাজনৈতিক বয়ান মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির অপচেষ্টা মাত্র।
পিনাকী ভট্টাচার্য তাঁর বিশ্লেষণে স্পষ্ট করেন যে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা বাংলাদেশ সরকার ও জনগণের প্রধান দাবি। ভারতীয় গণমাধ্যম বা কূটনীতির ফাঁদে পা না দিয়ে বরং আইনি কাঠামোর মধ্যে থেকে প্রত্যর্পণের দাবি অব্যাহত রাখাই বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত পদক্ষেপ হওয়া উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন