প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বিমানের একজন টেকনিক্যাল হেলপারকে আটক করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। বিমান কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তির নাম সজিব।
বিমানের পরিচালক (নিরাপত্তা) মেজর ফারহান তানভির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটে স্বর্ণ পাচারের সম্ভাবনা সম্পর্কে নজরদারি বৃদ্ধি করা হয়। যাত্রীরা বিমান থেকে নামার পর বিমানের কর্মীদের নজরে আসলে সজিব পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়।
সজিবের দেওয়া তথ্যের ভিত্তিতে ফ্লাইটের ভেতর তল্লাশি চালিয়ে ১৪ কেজি ৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
বিমান কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তি এবং উদ্ধার হওয়া স্বর্ণ কাস্টমসের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা করা হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন