প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ওয়ানডে ক্রিকেটে ৪৩০ রানের লক্ষ্য তাড়া করে জয় অর্জন সম্ভব, তা প্রমাণ করলো শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজের অংশ হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৫৯ রানের একটি রোমাঞ্চকর ম্যাচে ২ উইকেটে জয়লাভ করেছে লঙ্কানরা। নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়েছে তারা। এই তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা, যারা ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৫ রান তাড়া করে জয়লাভ করেছিল।
শ্রীলঙ্কা যখন ব্যাট করতে নামে, তখন তারা ২৪ রানে দুই উইকেট হারিয়ে ফেলে। এরপর আভিস্কা ফার্নান্দো ও পবন রত্নায়েকের ১৬৬ রানের জুটি দলকে ম্যাচে ফিরিয়ে আনে। আভিস্কা ৯৭ রান করেন এবং রত্নায়েকের ব্যাট থেকে আসে ১৩০ রান।
এরপর দাসুন শানাকার ঝড়ো ব্যাটিং ম্যাচের পরিস্থিতি পাল্টে দেয়। মাত্র ৫০ বলে ৯৭ রান করে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রত্নায়েকের সঙ্গে তার জুটি ছিল ১৩৩ রানের।
শেষদিকে জানিথ লিয়াঙ্গের ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় শ্রীলঙ্কার। শেষ ওভারে দুই উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়লেও, পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন তিনি। ২৭ বলে ৬০ রানে অপরাজিত থাকেন লিয়াঙ্গে।
এর আগে, ইংল্যান্ড ৪২৯ রান তোলে হ্যারি ব্রুকের ২০২ এবং উইল জ্যাকসের ৬৬ রানের সাহায্যে। ব্রুক মাত্র ১১৪ বলে ডাবল সেঞ্চুরি করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন