প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশজুড়ে টানা বৃষ্টির ফলে সব ধরনের শাক-সবজির সঙ্গে পেঁয়াজের দামও বেড়ে গেছে। কিছুদিন আগে প্রতি কেজি পেঁয়াজ ৩৫-৪০ টাকায় বিক্রি হলেও, বর্তমানে তা একলাফে ১৫-২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।
শনিবার (২৫ জুলাই) ঢাকার মালিবাগ এবং রামপুরা এলাকার কাঁচাবাজারে পেঁয়াজের এই ঊর্ধ্বমুখী চিত্র দর্শনীয় ছিল।
বাজার ঘুরে দেখা গেছে, খুচরায় প্রতি কেজি ভালো মানের বাছাই করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যা ৩/৪ দিন আগে ছিল ৪০ টাকা। এছাড়া, একটু মাঝারি মানের বা তুলনায় ছোট আকারের পেঁয়াজের জন্য ক্রেতাদের গুনতে হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা।
আর পাইকারি পর্যায়ে প্রতি পাল্লা (৫ কেজি) ভালো মানের পেঁয়াজ ২৬০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহেও ২০০ থেকে ২২০ টাকার মধ্যেই ছিল।
পেঁয়াজের এই মূল্যবৃদ্ধির পেছনে বিভিন্ন এলাকায় বন্যা ও টানা বৃষ্টির কারণে সরবরাহের ঘাটতির বিষয়টি উল্লেখ করেছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। তাদের ভাষ্যমতে, মোকাম থেকে ঢাকায় পেঁয়াজ পরিবহনে মারাত্মক বিঘ্ন ঘটছে। অনেক এলাকাতে গুদামে পানি জমে যাওয়ার কারণেও পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাচ্ছে।
মালিবাগ রেলগেটের কাঁচা বাজারের বিক্রেতা আবদুল হাকিম জানান, উত্তরবঙ্গ, ফরিদপুর ও কুষ্টিয়া থেকে মূলত ঢাকায় পেঁয়াজ আসে। কিন্তু গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির কারণে মোকামেই এখন পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে তাঁদের বাড়তি দামে কিনতে হচ্ছে, এবং বাধ্য হয়ে আগের চেয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
বাজার করতে আসা ক্রেতা জুলহাস বলেন, "গত সপ্তাহে ৪০ টাকা কেজি পেঁয়াজ কিনেছি। এখন ২০ টাকা বেশি দিয়ে কিনলাম। প্রতিটি জিনিসের দাম বেড়েছে, হঠাৎ করে এমন দাম বৃদ্ধি আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন