প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইয়েমেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ এক বছর বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিষদের ১৫ সদস্যই প্রস্তাবটির পক্ষে ভোট প্রদান করেন।
নতুন প্রস্তাব অনুসারে, নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত ইয়েমেনের নির্দিষ্ট ব্যক্তিদের জন্য আর্থিক লেনদেন ও ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ ২০২৭ সালের ১৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
এছাড়া, ইয়েমেনের কিছু ব্যক্তিকে নতুন করে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবে হুথি বিদ্রোহীদের সামুদ্রিক হামলা, সৌদি আরবে আন্তসীমান্ত হামলা এবং বাণিজ্যিক জাহাজে হামলার হুমকির নিন্দা জানানো হয়েছে।
নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরির দায়িত্বে থাকা ইয়েমেন বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদও বৃদ্ধি করা হয়েছে। যুক্তরাজ্যের সমর্থনে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, প্যানেলটির কার্যক্রম ২০২৭ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।
জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত জুলাই মাসে ইয়েমেনের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এই সংঘাতে প্রায় ১২ হাজার মানুষ নিহত বা আহত হয়েছেন।
২০২২ সালের এপ্রিল থেকে দেশে যে আপেক্ষিক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল, তা নতুন সংঘাতের ফলে ভেঙে পড়েছে। চলমান লড়াই ও মানুষের বাস্তুচ্যুতি ইয়েমেনের মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে।
২০১৪ সালের সেপ্টেম্বরে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা এবং দেশের বেশ কিছু প্রদেশ দখল করে নেওয়ার পর থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। এর প্রতিক্রিয়ায় ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বে একটি আরব জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সামরিক হস্তক্ষেপ করে।
এরপর থেকে দেশটিতে সংঘাত, বাস্তুচ্যুতি এবং মানবিক সংকট অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন