প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আজ আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় ঘোষণা করবে। গত ১০ নভেম্বর আদালত এই সিদ্ধান্তের কথা জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) উল্লেখ করেছে যে, রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার দীর্ঘ প্রচেষ্টায় এই রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।
রায় ঘোষণার পূর্বে মামলার আইনি ও মানবিক দিক তুলে ধরে প্রশ্নোত্তরভিত্তিক একটি বিশ্লেষণ প্রকাশ করেছে সংস্থাটি। এতে বলা হয়েছে, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত অভিযানের দায় আন্তর্জাতিক আইনের আলোকে নির্ধারণের সুযোগ তৈরি হয়েছে এই মামলার মাধ্যমে।
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। সহিংসতা ও নির্যাতনের কারণে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।
হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি মন্তব্য করেছেন, এই মামলার রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের দীর্ঘ সংগ্রামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হবে। তিনি বলেন, এটি বিশ্বকে মনে করিয়ে দেবে যে, রোহিঙ্গাদের ওপর নিপীড়ন এখনও অব্যাহত রয়েছে। মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল দেশগুলোর উচিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো, নৃশংসতার বিচার নিশ্চিত করা এবং নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ নেওয়া।
আপিলের সুযোগ নেই
হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ১৯ নভেম্বরের রায় হবে চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। এর মাধ্যমে গাম্বিয়া ও মিয়ানমারের মধ্যে মামলার আন্তর্জাতিক বিচার আদালতের বিচারিক কার্যক্রম শেষ হবে।
বাংলাদেশের জন্যও এই রায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ২০১৭ সালের সহিংসতার পর পালিয়ে আসা সাত লাখের বেশি রোহিঙ্গাসহ বর্তমানে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম বড় মানবিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন