প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকার একটি আদালত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা জমি জব্দের নির্দেশ দিয়েছেন, যার মূল্য প্রায় সতেরো হাজার কোটি টাকা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুদকের আবেদনের শুনানি নিয়ে এই আদেশ প্রদান করেন। দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, মোট এক হাজার ৯৩৬ দশমিক ৫০ একর জমির মূল্য প্রায় ১৬ হাজার ৯৪০ কোটি ৬ লাখ ৮৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হকের আবেদনে জানানো হয়েছে, সাইফুল আলম, তার পরিবার এবং স্বার্থসংশ্লিষ্ট সত্তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য একটি যৌথ টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানের সময় দেখা যায়, তারা বিভিন্ন ব্যাংক থেকে নামের পরিবর্তন করে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করেছেন এবং সেই অর্থ আত্মসাৎ করে দেশে ও বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন।
তদন্তে আরও তথ্য পাওয়া গেছে যে, সংশ্লিষ্টরা সাম্প্রতিক সময়ে এসব স্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন। দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, যদি অনুসন্ধান শেষ হওয়ার আগে সম্পদ স্থানান্তরিত হয়ে যায়, তাহলে ভবিষ্যতে এসব অর্থ উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। তাই আদালতে জানানো হয়েছে যে, তদন্ত চলাকালীন সময়ে সম্পদ জব্দ করা প্রয়োজন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের আদেশ অনুযায়ী এখন এসব সম্পদের ওপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন