প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য কাজ করে যাচ্ছে। তিনি রোববার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন যে, দেশের অর্থনৈতিক উন্নয়ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের সম্পৃক্ততা ছাড়া সম্ভব নয়।
প্রধানমন্ত্রী এসএমই খাতের দেশের অর্থনীতিতে গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রসারে এসএমই খাতের বিকল্প নেই। এ খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য হাতে নিয়েছে সরকার।’ তিনি এসএমই খাতের বিকাশে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার স্থাপনের ঘোষণা দেন। এছাড়া, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি বাড়ানোর জন্য সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত মেলায় অংশগ্রহণের পরিকল্পনার কথাও জানান।
এবারের মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তাদের। প্রদর্শনীতে পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ডিজাইন, হারবাল ও প্রসাধনী, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিক ও রাবারজাত পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।
মূল বক্তব্যের আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ প্রাপ্ত আটজন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার হাতে সম্মাননা তুলে দেন। পুরস্কার হিসেবে তাঁদের নগদ অর্থ, ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যাবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা—এই ক্যাটাগরিগুলোতে পুরস্কার প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন