প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে ইন্তেকাল করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সাবেক সভাপতি ফজলে আর এম হাসান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ২ ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফজলে আর এম হাসানের মৃত্যুতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি তাসকীন আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ডিসিসিআই আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
২০০৪ সালে ঢাকা চেম্বারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ফজলে আর এম হাসান এবং ১৯৯৬ সালে তিনি ঊর্ধ্বতন সহ-সভাপতি হিসেবে কাজ করেন। তিনি নর্থ বেঙ্গল সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এলাইড এন্টারপ্রাইজ, চলন্তিকা ট্রেডার্স, সার্ভে রিসার্চ এসোসিয়েট এবং হাসান এ্যাপার্টমেন্ট-এর প্রধান নির্বাহী হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি বাইসাইকেল প্রস্তুত ও রপ্তানি, গৃহ-নির্মাণ, আর্থিক ব্যবস্থাপনা ও কনসালটেন্সি প্রভৃতি ব্যবসার সাথে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, নর্থ বেঙ্গল সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাংলাদেশে বাইসাইকেল শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন। আগামী ৩১ অক্টোবর বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে তাকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন