প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর উত্তরখান এলাকা সংলগ্ন তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া সাবেক বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই, তবে তার নাক থেকে রক্ত বের হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান এই সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেন। পরে দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, উদ্ধার হওয়া মরদেহটি নিহতের খালাতো ভাই জহির হাসান শনাক্ত করেছেন। আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার কে এম তাহসিফের কপাল স্বাভাবিক এবং মুখমণ্ডল গোলাকার ছিল। মুখ ও চোখ বন্ধ থাকলেও দেহে ছোট কালো দাড়ি-গোঁফ ছিল এবং হাত দুটি মাথার সামনের দিকে বাঁকা অবস্থায় পাওয়া গেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, নিহতের নাক থেকে রক্ত বের হলেও শরীরের অন্য কোথাও কোনো আঘাতের দৃশ্যমান চিহ্ন মেলেনি। শরীরের সব অঙ্গ স্বাভাবিক অবস্থায় ছিল এবং হাতের মুষ্টি খোলা থাকলেও পেট ফোলা ছিল বলে সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা উল্লেখ করেছেন।
এর আগে গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় মায়ের সঙ্গে কেনাকাটা শেষে বাসায় ফেরেন তাহসিফ। এর কিছু সময় পর এক সহকর্মীর সঙ্গে দেখা করার কথা বলে তিনি বাসা থেকে বের হন। পরদিন (২৮ অক্টোবর) ‘আসছি’ লিখে একটি বার্তা পাঠালেও এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন