প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ছয়দিন অতিবাহিত হলেও ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় ভোক্তভুগি পরিবার এবং এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বনফুল এলাকায়। ওই শিশুর মা ময়না বেগম একটি মামলা দায়ের করেছেন।
শুক্রবার(২৪জুলাই) জুমার নামাজের পরে উপজেলার মৌচাকের বনফুল এলাকায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত শহিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। এর পর, বিক্ষুব্ধ এলাকাবাসী কিছু সময়ের জন্য মৌচাক–ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, ঘটনার পরেও অভিযুক্তকে গ্রেপ্তার না করায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানিয়েছেন, ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গাজীপুরের কালিয়াকৈরে এক শিশুকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছে। অভিযুক্ত শহীদুল মৌচাক বটতলা বনফুল এলাকার বাসিন্দা এবং স্থানীয় মুদি দোকানি।
এটি একটি ঘটনার অবতারণা যা সোমবার(২০জুলাই) বিকেলে উপজেলার মৌচাক বটতলা বনফুল এলাকায় উত্পন্ন হয়েছে। এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার এবং পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিশুর বাড়ি রংপুর জেলার কাউনিয়া এলাকায়। শিশুটির পিতা হাবিব ২০ বছর আগে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় আসে। পরে মৌচাক এলাকার খোকনের বাসা ভাড়া নিয়ে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস শুরু করেন। পেশায় তিনি রাজমিস্ত্রী।
সোমবার সাড়ে তিনটায় দোকানে গিয়ে অভিযুক্ত দোকানি শহীদ শিশুকে টাকার লোভ দেখিয়ে একটি পরিত্যাক্ত বাগানে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণের চেষ্টা করলে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। কিন্তু ততক্ষণে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে বিষয়টি মিমাংসার জন্য চেষ্টা চালান স্থানীয় কিছু লোকজন। বিষয়টি এলাকাবাসীর মাঝে ছড়িয়ে পড়লে হাজারো জনতা জড়ো হয়। পরে অভিযুক্তের উপযুক্ত বিচার দাবির জন্য পুলিশ খবর পেয়ে রাত ১১ সাড়ে এগারোটায় ঘটনাস্থলে পৌঁছে শিশিটিকে উদ্ধার করে। এই ঘটনার কারণে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন