প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের এএসআই মান্নানের অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এসআই মান্নান মানসিক রোগে আক্রান্ত এবং বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এই ঘটনা ঘটেছে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর খেয়াঘাট এলাকায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এএসআই মান্নান গান গাইতে গাইতে উদ্যমের সঙ্গে নেচে চলেছেন এবং এলোমেলো কথাবার্তা বলছেন। এ অবস্থায় আশপাশের লোকজন জড়ো হয়ে নানা মন্তব্য করতে শুরু করেন। কিছু লোক বলছেন, তিনি নেশাগ্রস্ত হয়ে এমন আচরণ করছেন।
এই ঘটনার পর শনিবার এসআই মান্নানকে থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনার তদন্তের জন্য দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি রকিবুজ্জামান এবং এসআই ফারুক আহমেদ পাটোয়ারী অন্তর্ভুক্ত রয়েছেন।
নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, এসআই মান্নান মানসিক রোগে আক্রান্ত এবং চিকিৎসাধীন রয়েছেন। তিনি ২০ দিন আগে নারায়ণগঞ্জ সদর নৌ থানায় যোগদান করেছেন। এর আগে তিনি র্যাব-৩-এ কর্মরত ছিলেন। শুক্রবার দুপুরে এএসআই মান্নান সিলেটে বসবাসরত তার স্ত্রীকে ভিডিও কল করে আত্মহত্যার ইচ্ছার কথা জানান। পরে মায়ের সঙ্গে কথা বলার পর তিনি কিছুটা শান্ত হন।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের এএসপি আরিফুল ইসলাম জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তের আগে বলা সম্ভব নয় যে, তিনি নেশা করেছিলেন, নাকি মানসিক রোগী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন