প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎটি শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ তথ্য দেশটির প্রেসিডেন্টের অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিশেষ অতিথি হিসেবে তার মালদ্বীপ সফরের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎকারে তারা বহুপাক্ষিক সহযোগিতা, শিক্ষা খাতে সুযোগ এবং মানুষে মানুষে যোগাযোগের ওপন বিশেষ গুরুত্ব দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন।
এছাড়া, উভয় পক্ষ তাদের দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বন্ধুত্বের গুরুত্ব তুলে ধরে পারস্পরিক সুবিধা ও স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন