প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লিওনেল মেসি ছাড়া উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি পাওয়ার পর, তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা তাদের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে।
শনিবার (১৪ নভেম্বর) ভোরে বুয়েনস এইরেসের ঐতিহাসিক বোম্বোনেরা স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকার দুই শক্তিশালী দলের মধ্যে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও উরুগুয়ে। এই ম্যাচের প্রেক্ষাপটে আর্জেন্টিনার একাদশে বেশ কিছু পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।
মেসির অনুপস্থিতির পাশাপাশি নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকেও শুরুতে দেখা যাওয়ার সম্ভাবনা কম। যদিও তিনি বিশেষ সুরক্ষাসামগ্রী পরে অনুশীলন করেছেন, তবে শেষ পর্যন্ত তাকে বেঞ্চে রাখা হতে পারে। তার পরিবর্তে গোলপোস্টের নিচে দায়িত্ব নিতে পারেন জেরোনিমো রুলি, যিনি সাধারণত মার্তিনেজের বিকল্প হিসেবে খেলেন।
কোচ স্কালোনি রক্ষণভাগে নতুন সমীকরণ তৈরি করছেন। বৃহস্পতিবারের অনুশীলনে নিকোলাস তাগলিয়াফিকোর পরিবর্তে ফাকুন্দো মেদিনাকে দেখা গেছে। লিওঁর এই ডিফেন্ডার কোচের পছন্দের তালিকায় থাকলেও, চলতি মৌসুমে ক্লাবের হয়ে তিনি খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। ১৮ ম্যাচের মধ্যে মাত্র ছয়টিতে তিনি খেলেছেন এবং শুরুর একাদশে ছিলেন দুবার। অন্যদিকে, বায়ার লেভারকুসেনের হয়ে ১৫ ম্যাচের ১২টিতে মেদিনা শুরু থেকে খেলেছেন।
মেদিনা একাদশে জায়গা পেলে রক্ষণে ডান দিকে দেখা যেতে পারে আগুস্তিন জিয়াইকে। ক্রিস্তিয়ান রোমেরোর চোটের কারণে লিওনার্দো বালার্দি মাঠে নামবেন। তিনি কেন্দ্রীয় রক্ষণ সামলাবেন লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে।
মাঝমাঠে আলেক্সিস ম্যাক আলিস্টার ও এনজো ফার্নান্দেজ থাকবেন। তাদের সঙ্গে খেলার সম্ভাবনা রয়েছে এজেকিয়েল পালাসিওসের। নিষেধাজ্ঞার কারণে লিয়ান্দ্রো পারেদেস এবং দল থেকে বাদ পড়ায় রদ্রিগো দি পল না থাকায়, পালাসিওসকে মাঝমাঠে বাড়তি দায়িত্ব নিতে হবে।
আক্রমণভাগে তরুণদের ওপর আস্থা রাখছেন স্কালোনি। অধিনায়ক মেসি না থাকায়, আক্রমণ সাজানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে পারেন নিকো পাস। তার সঙ্গে থাকবেন হুলিয়ান আলভারেজ ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।
সব মিলিয়ে, উরুগুয়ের বিপক্ষে ম্যাচে নতুনদের সুযোগ দিয়ে দলীয় ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ স্কালোনির সামনে। মেসি ও মার্তিনেজের অনুপস্থিতিতে তরুণরা নিজেদের কতটা মেলে ধরতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।
আর্জেন্টিনার সম্ভব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ/ জেরোনিমো রুলি, আগুস্তিন গিয়াই, লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা; এক্সেকিয়েল পালাসিও/ভ্যালেন্টিন বার্কো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; নিকো পাজ, হুলিয়ান আলভারেজ এবং জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি/ থিয়াগো আলমাদা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন