প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর বনানী এলাকায় মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে একজন পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিক গুলশান জোন।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম হলো- ১। ইমন (২৬)।
গুলশান ট্রাফিক জোনের সূত্র থেকে জানা যায়, বুধবার (৮ জুলাই) সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় বনানী থানাধীন কাকলি ক্রসিংয়ে নিয়মিত ট্রাফিক ডিউটি পালন করার সময় হঠাৎ একজন নারীর চিৎকার শোনা যায়। এরই মধ্যে কর্তব্যরত সার্জেন্ট শাহীন মিয়া ও তাঁর সঙ্গে থাকা ট্রাফিক সদস্যরা দ্রুত এগিয়ে যান। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ইমনকে আটক করা হয়।
আটককৃত ছিনতাইকারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন