প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী এলাকায় জাল সনদে শিক্ষক নিয়োগ দেয়ার কারণে পুলিশ এক মাদ্রাসা সুপারকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের দিকে উক্ত সুপারকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সুপারের নাম হলো সাইদুর রহমান। তিনি ভূরুঙ্গামারীর কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কাজ করতেন।
তথ্য অনুযায়ী, সাইদুর রহমান জাল সনদ ব্যবহার করে কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসায় একজন শিক্ষক নিয়োগ দেন। এ ঘটনার জন্য রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বাদি হয়ে জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে একটি মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সিআইডি তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করার পর আদালত সাইদুর রহমানকে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করে। কিন্তু সাইদুর রহমান আদালতে হাজির না হলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি করে।
ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ সাদা পোশাকে মাদ্রাসা সুপার সাইদুর রহমানকে গ্রেফতার করে। উল্লেখ্য, সাইদুর রহমান এর আগে একবার নিয়োগ জালিয়াতির মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। এই অপকর্মগুলো ধামাচাপা দিতে তিনি নিজেকে এক পত্রিকার সাংবাদিক হিসেবে দাবি করতেন।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আদালতে দায়ের করা মামলায় ওয়ারেন্ট জারি হওয়ার কারণে সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন