প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী সীমান্তের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে ৭০ থেকে ৭৫ জনকে পুশইনের প্রচেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সীমান্তের বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় এই প্রচেষ্টা চালানো হয়। তবে বিজিবির কার্যক্রম এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার ফলে এই চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে বড়লেখা ও জুড়ী উপজেলার সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বেশ কিছু নারী ও পুরুষকে জড়ো করে রেখেছিল। পরে তারা রাতের অন্ধকারে তাদের বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করে।
বিজিবি বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সীমান্তে টহল জোরদার করে। এর ফলে ৭০ থেকে ৭৫ জনকে বাংলাদেশে পুশইনের প্রচেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এই উদ্দেশ্যে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযানও জোরদার করা হয়েছে।
তিনি আরো জানান, দুর্গম সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধির জন্য সিসিটিভি ক্যামেরা, ড্রোন এবং নাইট ভিশন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে রাতের টহল কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন