প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের নির্ধারিত ১২ রানের লক্ষ্য মাত্র ১.৩ ওভারেই পূর্ণ করে ফেলেছে। এর মাধ্যমে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকরা ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
বাংলাদেশ পঞ্চম দিনের খেলা শুরু করে ১০০ রানে ৫ উইকেট নিয়ে। লিটন ও মুশফিক কিছুটা এগিয়ে গেলেও তারা দলকে বেশি দূর টানতে পারেননি। রাবাদার বলে ৩৯ রান করে বোল্ড হলে তাদের জুটি ভেঙে যায়। এরপর মিরাজও মাঠে নেমে দ্রুত ফিরে যান।
শেষের দিকে সাইমন হার্মার দ্রুত উইকেট তুলে নিলে বাংলাদেশ ১৬৮ রানে অলআউট হয়ে যায়। হার্মার ৬ উইকেট নেন, আর রাবাদা পান ৩ উইকেট।
দক্ষিণ আফ্রিকা ১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমে ১ রানেই ওপেনার অ্যাকারম্যানকে হারায়। মিরাজের বলে স্লিপে ক্যাচ দিয়ে তিনি আউট হন। তবে এবাদতের করা দ্বিতীয় ওভারে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।
চতুর্থ দিন লাঞ্চের আগে দক্ষিণ আফ্রিকা ১৫৭ রানের লিড নিয়ে অলআউট হয়েছিল, তখন ড্রয়ের সম্ভাবনাই বেশি মনে হচ্ছিল। কিন্তু দুই সেশনে ৫ উইকেট হারিয়ে চতুর্থ দিনেই বাংলাদেশ হারের দিকে চলে যায়। ইনিংস হার নিয়ে কিছুটা শঙ্কা দেখা দেয়।
মুশফিকুর রহিম ৫ ও লিটন দাস ১২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেছিলেন। তাদের ব্যাটে ইনিংস হার এড়ালেও ৩৯ রানে লিটন ও ২২ রানে মুশফিক আউট হওয়ার পর বাংলাদেশ আর বেশি দূর এগোতে পারেনি। শেষ ৩ উইকেটে টাইগাররা মাত্র ৮ রান করতে সক্ষম হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন