প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর, বাগেরহাটের মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড গড়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বন্দরের রাজস্ব আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। জাহাজ, কার্গো এবং কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণও বেড়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের অডিটোরিয়ামে, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বাগেরহাট ও মোংলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই তথ্য তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, ২০২৫-২৬ অর্থবছরের জন্য রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৪৭৮ কোটি ৭০ লাখ টাকা। কিন্তু এর বিপরীতে আয় হয়েছে ৩ হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা। আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আয় বেড়েছে ৪০৮ কোটি ২৬ লাখ টাকা, যা ১১ দশমিক ৭৬ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।
এই সময়ের মধ্যে বন্দরে ৮১৫টি জাহাজ এসেছে। কার্গো হ্যান্ডলিংয়ের পরিমাণ ছিল ১ কোটি ২২ লাখ ৫১ হাজার মেট্রিক টন, এবং কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২৯ হাজার ৭১৪ টিইইউজ। এছাড়া, ১২ হাজার ৭৫টি রিকন্ডিশন্ড গাড়ি আমদানি করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, সক্ষমতা বৃদ্ধির জন্য নতুন সহায়ক জলযান সংগ্রহ এবং কনটেইনার টার্মিনাল ও ইয়ার্ড নির্মাণের মতো বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। তবে ১৪৪ কিলোমিটার চ্যানেলের নাব্যতা বজায় রাখা এখনও একটি বড় চ্যালেঞ্জ।
চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা আরও জানান, এসব উদ্যোগের মাধ্যমে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন