প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, এনজিও এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সমবায় কাঠামোর মৌলিক পরিবর্তন ঘটিয়ে যুগোপযোগী রূপে গড়ে তুলতে হবে।
তিনি উল্লেখ করেন, "আইনের কারণেই সমবায় আন্দোলন এগিয়ে যেতে পারছে না।" আইন পর্যালোচনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব বক্তব্য দেন।
রাষ্ট্রপতি জানান, ছোটবেলায় নিজ শহরে সমবায়ের সমৃদ্ধ কার্যক্রম তিনি প্রত্যক্ষ করেছেন। কিন্তু, সেই জৌলুশ ক্রমশ হারিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, জিয়াউর রহমান তার স্বনির্ভর বাংলাদেশ উদ্যোগের মাধ্যমে সমবায় আন্দোলনকে একীভূত করার চেষ্টা করেছিলেন।
এছাড়া, মিল্কভিটার মতো সফল সমবায় প্রতিষ্ঠানকে পণ্য বাজারজাতকরণে আরও নতুনত্ব আনার পরামর্শও দেন তিনি।
রাষ্ট্রপতি আরও জানান, দুর্নীতির কারণে সমবায় সমিতিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু গ্রামে তারা সফলভাবে কাজ করতে পেরেছে।
বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতি বলেন, "গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান যে দীর্ঘ পথ র্যালিতে অতিক্রম করেছেন এবং যে সমস্ত কথাগুলো তিনি জাতির সামনে তুলে ধরেছেন, সেগুলোকে সামনে নিয়ে আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই; তাহলে অনেক প্রতিবন্ধকতাকে এড়িয়ে যেয়ে আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি।"
তিনি আরও বলেন, "আমাদের জ্বালানি সংকট, যুদ্ধ, বিগত দিনগুলোতে অর্থ পাচারের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, এর মধ্য থেকে যদি আমরা উপরে উঠতে চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।"
রাষ্ট্রপতি যোগ করেন, যে সব ষড়যন্ত্র এবং চক্রান্ত দেশকে পেছনে ফেলার জন্য রয়েছে, সেগুলো কাটিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের এগিয়ে যেতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন