প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রয়টার্স/ইপসোস-এর সাম্প্রতিক একটি জনমত জরিপে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। জরিপের ফলাফল অনুযায়ী, মার্কিনিরা জ্বালানি তেলের উচ্চমূল্য নিয়ে উদ্বিগ্ন এবং ৩ নভেম্বরের কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান পার্টিকে ‘শাস্তি’ দিতে প্রস্তুত বলে মনে হচ্ছে।
চার দিনের এই জরিপের ফলাফলে দেখা গেছে, প্রায় ৩১ শতাংশ মার্কিনি ট্রাম্পের কর্মকাণ্ডকে সমর্থন করছেন, যা দুই সপ্তাহ আগের তুলনায় এক শতাংশ পয়েন্ট কম। এটি তার প্রেসিডেন্সির যেকোনো মেয়াদের মধ্যে সর্বনিম্ন পর্যায়।
যদি আজ কংগ্রেস নির্বাচন অনুষ্ঠিত হতো, তখন ভোটাররা কোন দলকে ভোট দিতেন—এমন একটি সাধারণ প্রশ্নের (যাকে ‘জেনেরিক ব্যালট’ বলা হয়) উত্তরে, দেশব্যাপী জরিপে অংশগ্রহণকারী নিবন্ধিত ভোটারদের মধ্যে প্রায় ৪৭ শতাংশ ডেমোক্র্যাটদের এবং ৩৫ শতাংশ রিপাবলিকানদের পক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১২ পয়েন্টে ডেমোক্র্যাটদের এই এগিয়ে থাকা বর্তমান নির্বাচনী চক্রে সবচেয়ে বড় ব্যবধান। এটি মার্কিন প্রতিনিধি সভা ও মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পাওয়ার ক্ষেত্রে দলটির আশাকে আরও শক্তিশালী করে তুলতে পারে।
রিপাবলিকানদের জন্য, যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ হারানো ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে তার কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।
রিপাবলিকান কংগ্রেস প্রার্থীদের প্রতি সমর্থন কমে যাওয়ার একটি বড় কারণ হলো, আগের তুলনায় বেশি সংখ্যক নারী ভোটার ডেমোক্র্যাটদের বেছে নেওয়ার কথা জানিয়েছেন। নারী ভোটারদের প্রায় ৫০ শতাংশ বলেছেন, তারা ডেমোক্র্যাটদের ভোট দেবেন। বিপরীতে, ৩২ শতাংশ নারী রিপাবলিকান প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।
পুরুষ ভোটারদের সমর্থনও ডেমোক্র্যাটদের পক্ষে বেশি ছিল, তবে ব্যবধান ছিল তুলনামূলক কম।
সূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন