প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বর্তমানে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে প্রায় প্রতিটি বাসাবাড়িতে এলইডি বাল্ব ব্যবহৃত হচ্ছে। তবে, এলইডি বাল্বের আলোতে বিদ্যমান নীল আলোর পরিমাণ এবং লাল ও অবলোহিত আলোর অভাব চোখের স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে কিনা, এ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
লন্ডনের একদল গবেষক জানিয়েছেন, এলইডি বাল্বের আলোতে সাধারণত নীল আলোর পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে। অন্যদিকে, প্রাকৃতিক সূর্যের আলো এবং পুরোনো ফিলামেন্ট বাল্বের আলোতে লাল ও অবলোহিত আলোর পরিমাণ বেশি থাকে।
গবেষকদের মতে, লাল আলো শরীরের কোষের শক্তিকেন্দ্র মাইটোকন্ড্রিয়াকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এলইডি আলোতে এই ধরনের লাল আলোর পরিমাণ কম থাকায়, তারা আশঙ্কা করছেন যে, দীর্ঘমেয়াদে চোখের রেটিনার কার্যক্ষমতা কমে যেতে পারে।
গবেষণার অংশ হিসেবে ২২ জন অংশগ্রহণকারীকে প্রায় দুই সপ্তাহ ধরে লাল ও অবলোহিত আলোর সংস্পর্শে রাখা হয়েছিল। গবেষকরা জানিয়েছেন, অল্প সময়ের মধ্যেই তাদের সূক্ষ্ম রঙ শনাক্ত করার ক্ষমতায় প্রায় ২৫ শতাংশ উন্নতি দেখা গেছে।
তবে, গবেষকরা সতর্ক করে বলেছেন যে, এই পরীক্ষা খুব অল্পসংখ্যক মানুষের ওপর পরিচালিত হয়েছে। ফলে এলইডি বাল্বের আলো চোখের জন্য আসলে কতটা ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে এর কী ধরনের প্রভাব পড়তে পারে, তা নিশ্চিতভাবে জানার জন্য আরও বড় পরিসরে গবেষণার প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, গবেষণার ফলাফল এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। তবে, দৈনন্দিন জীবনে আলোর ব্যবহারে সচেতন থাকা এবং পর্যাপ্ত প্রাকৃতিক আলোর সংস্পর্শে থাকার গুরুত্ব নতুন করে সামনে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন