প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জের গজারিয়া
গজারিয়া সরকারি টেকনিক্যাল কলেজে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ। এই সভার উদ্দেশ্য ছিল ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা এবং ২০২৭ সালের পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অগ্রগতি পরিকল্পনা প্রণয়ন করা।
সোমবার সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে এই সমাবেশের আয়োজন করা হয়। অধ্যক্ষ জেসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন।
এছাড়া, প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর ইমন, মোঃ ইমরান হোসেন, মোঃ শরীফ হোসেন, মোঃ শাহ আলম ও কামরুল হাসানসহ শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্টরা সভায় অংশগ্রহণ করেন। সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ, শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি মূল্যায়ন এবং ২০২৭ সালের পরীক্ষার্থীদের জন্য শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।
গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শ্রেণিকক্ষে উপস্থিতি, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের ফলাফলের উন্নয়ন এবং একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন