প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নেত্রকোনায় মাছের সরবরাহ কমে যাওয়ার কারণে ক্রেতাদের জন্য বাজারে মাছের দাম বেড়ে গেছে। এতে করে ক্রেতাদের চড়া দামে মাছ কিনতে হচ্ছে।
ভোরের প্রথম আলোতেই নেত্রকোনা শহরের মোক্তারপাড়া ব্রিজসংলগ্ন জয়ের বাজারে মাছের দরদাম এবং হাঁকডাক শুরু হয়ে যায় পাইকারি বাজারে। রোববার (১৫ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন নদী, খাল, বিল এবং পুকুরের মাছ নিয়ে বাজারে আসছেন জেলে ও ব্যবসায়ীরা।
পাইকারদের সঙ্গে দরদাম করার পর এসব মাছ চলে যায় স্থানীয় বিভিন্ন বাজারে। অন্যদিকে, অফিসে যাওয়ার আগে মাছ কিনতে বাজারে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কিন্তু মাছের সরবরাহ কম থাকায় চাহিদা মেটাতে তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা।
বাজার ঘুরে জানা গেছে, বড় আকারের কাতল মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০০ টাকা। দেশি জাতের গুলশা ও পাবদা ৫০০ থেকে ৬০০ টাকা, বড় কোরাল ৪৫০ টাকা এবং ছোট কোরাল ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া সরপুঁটি ৩৫০ টাকা, বড় ঘাস কার্প ৪০০ টাকা এবং বড় আকারের চাপিলা ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট আকারের চাপিলার দাম ২০০ থেকে ২৫০ টাকা। বিভিন্ন ধরনের ছোট মাছ বিক্রি হচ্ছে ২৫০ টাকা এবং টেংরা ৩৫০ টাকা কেজি দরে।
বাজারে বোয়াল মাছের সরবরাহও খুব কম। মাত্র দু-একটি বোয়াল মাছ উঠেছে, যেগুলোর দাম কেজিপ্রতি এক হাজার টাকা ছাড়িয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন