প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে এ বছর নবম ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সঙ্গে, অঙ্গরাজ্যটিতে হামে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬০০ এরও বেশি হয়ে গেছে। গত ৩৫ বছরের মধ্যে এই প্রথমবার পেনসিলভানিয়ায় হামে মৃত্যুর ঘটনা ঘটলো।
সোমবার (২৩ নভেম্বর) এই তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ .
সোমবার (২৩ নভেম্বর) পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগ নবম মৃত্যুর খবর প্রকাশ করে। এর আগে ভার্জিনিয়ায় হামে আক্রান্ত হয়ে পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু ঘটে।
যুক্তরাষ্ট্রে এ বছর পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮৩৮ জনে পৌঁছেছে। ২০০০ সালে দেশে হাম নির্মূলের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে যুক্তরাষ্ট্র সেই স্বীকৃতি হারিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, টিকা নিয়ে ভুল তথ্য ছড়ানোর ফলে অনেকের মধ্যে টিকা গ্রহণের প্রতি অনীহা দেখা দিয়েছে। শিশুদের হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধী টিকা দেওয়ার হারও কমে গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে, সংক্রমণ প্রতিরোধের জন্য টিকাকেই সবচেয়ে কার্যকর উপায় হিসেবে গণ্য করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন