প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনের লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, জেলার বিভিন্ন স্থান থেকে ৩৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ২০০ গ্রাম গাঁজা এবং ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (১১ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, মাদকবিরোধী অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, বিভিন্ন মামলায় আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭ কিশোরদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৫ জনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন