প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাতক্ষীরার পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু ঘটেছে।
এটি সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পৌর শহরের বাটকেখালী এলাকায় ঘটে।
নিহত দুই শিশুর নাম হলো- বাটকেখালী এলাকার মীর সাদ্দাম হোসেনের ছেলে মোহাম্মদ লাবিব হোসেন (১০) এবং হাবিবুর রহমানের মেয়ে উম্মে হাবিবা (১০)। উভয়ই সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়, দুপুরের দিকে স্কুলে যাওয়ার আগে তারা বাটকেখালী এলাকার একটি পুকুরে গোসল করতে নামে। অনেক সময় পার হয়ে গেলেও তারা ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে শিশুদের জুতা দেখে পরিবারের লোকজনের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়।
পরে আশপাশের লোকজন দ্রুত পুকুরে নেমে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি পুলিশ জানার পরে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন