প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির (২০২) রেকর্ড গড়েছেন হ্যারি ব্রুকস। কিন্তু, তার রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরির ম্যাচে ইংল্যান্ড ৪ উইকেটে ৪২৯ রানের বিশাল স্কোর গড়েও জয় পেতে পারেনি।
অতীতে, চারশো বা তার বেশি রান করার ম্যাচে ব্রিটিশদের জয় নিয়ে চিন্তা করার প্রয়োজন হয়নি। কিন্তু আজ ৪২৯ রান করেও ইংল্যান্ড পরাজয়ের মুখোমুখি হয়।
শ্রীলংকা ৪৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রত্যাশার চেয়ে ভালো পারফরম্যান্স দেখায়। লংকানরা ১ বল হাতে রেখে ২ উইকেটের জয় নিশ্চিত করে।
আজ হ্যারি ব্রুকস ১১৬ বল মোকাবেলা করে ২১টি চার এবং ১০টি ছক্কার সাহায্যে ২০২ রানের রেকর্ডময় ইনিংস খেলেন।
ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকালেন হ্যারি ব্রুকস। এর আগে, বেন স্টোকস ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৮২ রানের ইনিংস খেলেছিলেন।
আজকের রেকর্ড গড়া ম্যাচে, বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ১৪৪ রান করেন হ্যারি ব্রুকস। যা ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানের জন্য সর্বোচ্চ রেকর্ড।
এর আগে, এক দিনের ম্যাচে বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ১২৪ রান করেছিলেন জস বাটলার।
ইংল্যান্ডের ৪২৯ রান করার পথে উইল জ্যাকস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি মাত্র ৩০ বল মোকাবেলা করে ৮টি চার এবং তিনটি ছক্কায় ৬৬ রানের লড়াকু ইনিংস খেলেন। ৬৬ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৬৯ রান করেন জো রুট। ওপেনার টম ব্যান্টন ৫১ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন। বেন ডাকেট ৩৯ বলে ২৯ রান করেন।
এমন রেকর্ডময় ম্যাচে শ্রীলংকান ওপেনার আবিস্কা ফার্নান্দো এবং দাসুন শানাকা অবিশ্বাস্য সুন্দর ব্যাটিং করেন। তারা মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। তবে পবন রত্নানায়েক হতাশ হননি। তিনি ১০৬ বলে ১৫টি চার এবং তিন ছক্কায় ১৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসের সুবাদে শ্রীলংকা বিশাল জয় নিশ্চিত করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন