প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাসাইল পৌরসভার জন্য ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে, যার পরিমাণ ২৫ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার ৯৯০ টাকা ৮২ পয়সা। নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে পৌরসভার সভাকক্ষে আয়োজিত উন্মুক্ত সুধী সমাবেশে বাজেটটি উপস্থাপন করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
ঘোষিত বাজেটে রাজস্ব আয় হিসেবে ৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার ৭৪৩ টাকা ধরা হয়েছে এবং উন্নয়ন আয় হিসেবে ২১ কোটি ১২ লাখ ১৮ হাজার ২৪৭ টাকা ৮২ পয়সা ধরা হয়েছে।
ব্যয়ের ক্ষেত্রে, রাজস্ব ব্যয় ৪ কোটি ৬৩ লাখ ৫১ হাজার ৬৬০ টাকা এবং উন্নয়ন ব্যয় ২১ কোটি ১২ লাখ ১৮ হাজার ২৪৭ টাকা ৮২ পয়সা নির্ধারণ করা হয়েছে। রাজস্ব খাতে উদ্বৃত্ত নাই।
পৌরসভার প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা, সাংবাদিক এবং সুধীজনদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় তিনি নাগরিক ভোগান্তির বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এদিন উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শারলী আহমেদ, বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, পৌর বিএনপির সভাপতি আখতারুজ্জামান তুহিন, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোসলিম উদ্দিন আহমেদ্দ, বাসাইল পৌর নির্বাহী কর্মকর্তা আবদুল রাজ্জাক এবং বাসাইল প্রেসক্লাবে সভাপতি রুবেল মিয়া প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন