প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদের একটি বক্তব্যের কারণে নতুন করে সহিংসতার উসকানি দেয়ার প্রমাণ প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) কর্মসূচির প্রেক্ষিতে সারা দেশে বিএনপি নেতাদের বাড়িঘরে আগুন দেয়ার নির্দেশনা তিনি প্রদান করেছেন।
একটি ভার্চুয়াল বৈঠকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তাকে এই নির্দেশনা দিতে শোনা যায়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত ওই ভার্চুয়াল বৈঠকে মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ বলেন, “শেখ হাসিনা নেতাকর্মীদের সবার চোখে অশ্রু নয়, আগুন দেখতে চেয়েছেন।” তার ভাষ্য অনুযায়ী, এর মানে হলো সব জায়গায় আগুন জ্বালাতে হবে।
এরপর তিনি আরও স্পষ্টভাবে উল্লেখ করেন, ১৯ নভেম্বর সারা দেশে বিএনপির কোনো নেতার বাড়িঘর যেন দাঁড়িয়ে না থাকে। সব পুড়িয়ে দিতে হবে। এই নির্দেশনাকে তিনি শেখ হাসিনার নির্দেশনা হিসেবেও উল্লেখ করেন।
এর আগে, ১৫ নভেম্বর আরেকটি ভার্চুয়াল বৈঠকে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে প্রতি ইউনিয়নে অন্তত তিনটি বাড়িতে আগুন দেয়ার এবং প্রয়োজনে বিএনপি নেতাকর্মীদের হত্যার নির্দেশনা দিতে শোনা যায়। তার ওই বক্তব্যের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে।
দুটি পরপর ভার্চুয়াল বৈঠকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীর এমন বক্তব্য রাজনৈতিক সহিংসতা উসকে দেয়ার বিষয়টি সামনে নিয়ে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন