প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬’। আজ রোববার, প্রতিযোগিতার তৃতীয় দিনে পুরুষ একক ও দ্বৈত ইভেন্টে বেশ কিছু উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে শাটলাররা নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে পরবর্তী রাউন্ডে প্রবেশ নিশ্চিত করেছেন।
পুরুষ এককের ম্যাচে সিলেট জেলার মো. আব্দুল হামিদ লোকমান ২১-৯, ২১-১৪ পয়েন্টে ফেনী জেলার তীর্থঙ্কর হালদারকে পরাজিত করেছেন। বাংলাদেশ আনসারের মোস্তাফিজুর রহমান বরগুনা জেলার আশিকুর রহমান অর্ণবকে ২১-১১, ২১-১০ পয়েন্টে হারান। কুমিল্লা জেলার সুলতান আহমেদ ২১-১৭, ২১-১৮ পয়েন্টে রাজশাহী জেলার আসাদুজ্জামান আল গালিব মারুফকে পরাজিত করেন। এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনীর এস এস এম সিফাত উল্লাহ ২১-১৩, ২১-১৩ পয়েন্টে বিকেএসপির মাহিদ খানকে পরাজিত করে জয় অর্জন করেন।
পুরুষ দ্বৈত ইভেন্টের লড়াইগুলোও ছিল চিত্তাকর্ষক। রংপুর জেলার মেহফুজ ও পলাশ জুটিকে ২১-৮, ২১-১৫ পয়েন্টে পরাজিত করেন কিশোরগঞ্জ জেলার মাহমুদুল হক তাহসিন ও আসাদুজ্জামান নূর তামিম। হবিগঞ্জ জেলার ইমন ও স্বপন ২১-৯, ২১-১০ পয়েন্টে ঢাকা জেলার মো: সাজিদ হোসেন ও সাদ আব্দুল্লাহকে হারিয়ে জয়লাভ করেন। বরগুনা জেলার আশিকুর রহমান অর্ণব ও কায়েস মাহমুদ জুটি ২১-৮, ২১-১১ পয়েন্টে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুমন্ত সিংহ ও ইয়াকুব শেখকে পরাজিত করেন।
শেরপুর জেলার মো: নাহিদ মিয়া ও মো: নজরুল ইসলাম বিজয় ২১-১৫, ১৮-২১, ২১-১০ পয়েন্টে বাগেরহাট জেলার খন্দকার রিয়াদ ও শেখ মো: গালিবের বিরুদ্ধে জয়লাভ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মো: তামিজিদ ইসলাম ও ইয়ামিন হোসেন তামিম ১৭-২১, ২৪-২২, ২১-১৭ পয়েন্টে ফেনী জেলার জাকরিয়া ও শাহরিয়ার হাজারীকে পরাজিত করেন। এছাড়া, বাংলাদেশ পুলিশের গোলাম রসুল আবির ও মো: নাঈম হোসেন জুটি ২১-১৭, ২১-১৬ পয়েন্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মো: সোহান উদ্দিন ও শেখ শাহরিয়ার জয়কে পরাজিত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন