প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গাজাবাসীর জন্য ত্রাণ সহায়তা নিশ্চিত করতে ইসরায়েলের প্রতি জরুরি ভিত্তিতে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য জোরালো আহ্বান জানিয়েছে। তাছাড়া, অবরুদ্ধ এই অঞ্চলের সব সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার দাবি করেছে জোটটি।
শনিবার (১৪ নভেম্বর) ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একটি বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে ইইউ উল্লেখ করেছে, “আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা গাজায় বড় পরিসরে মানবিক সহায়তা ও প্রাথমিক পুনরুদ্ধার কার্যক্রমের অবিলম্বে, বাধাহীন প্রবেশ এবং নিরবচ্ছিন্ন বণ্টনের অনুমতি দেয়। একই সঙ্গে গাজার সব সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।”
গত সপ্তাহে, ইসরায়েলি সামরিক সংস্থা ‘কোগাট’ (COGAT) দাবি করেছিল যে, ভারী বর্ষণের আগে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে গাজার পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে তারা পদক্ষেপ জোরদার করেছে।
অন্যদিকে, গাজায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। দেশটির দাবি, কোগাটের বিরুদ্ধে তোলা এ ধরনের অভিযোগ মূলত ‘হামাসের দায়বদ্ধতা থেকে সবার দৃষ্টি সরিয়ে নেওয়ার’ একটি চেষ্টা মাত্র। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন