প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
একটি তেলুগু সিনেমায় ‘মামাকে বিয়ে’ বিষয়ক দৃশ্যে অভিনয় করার পর অভিনেত্রী রাধিকা আপ্তে এবং কীর্তি সুরেশের প্রতিক্রিয়া জানানোতে নেটদুনিয়ায় তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। এই কারণে বর্তমানে দুই নায়িকা শোবিজের আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন।
সম্প্রতি সিনেমার প্রচারণার অংশ হিসেবে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দুই অভিনেত্রী। সেখানেই ২০১৪ সালের 'লেজেন্ড' সিনেমায় ‘মামাকে বিয়ে’ প্রসঙ্গটি উঠে আসে। প্রসঙ্গটি সামনে আসতেই রাধিকা আপ্তে জানান, তিনি ওই সিনেমায় অভিনয় করার সময় বেশ অস্বস্তিতে ছিলেন। এমনকি চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেননি।
রাধিকার মন্তব্যের সময় কীর্তি সুরেশ পাশে বসে তার কথার সঙ্গে সায় দেন। কীর্তি তখন বলেন, দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে এটি একটি প্রচলিত বিয়ের রীতি। তামিল ও তেলুগু সংস্কৃতির কিছু অংশে মামার সঙ্গে ভাগ্নির বিয়ের প্রচলন রয়েছে। কিছু অঞ্চলে এই প্রথাটি ‘মামান কল্যাণ’ নামে পরিচিত।
কীর্তির মন্তব্যের পর বিতর্ক শুরু হয়। অনেকের ধারণা, কীর্তি ইচ্ছাকৃতভাবে দক্ষিণ ভারতের একটি অঞ্চলকে ছোট করার চেষ্টা করেছেন। তবে অভিনেত্রীর মন্তব্যের পর বিতর্কের বিষয়টি তার নজরে এলে কীর্তি সুরেশ নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
কীর্তি জানান, তিনি নিজ দেশের সংস্কৃতিকে ছোট করার উদ্দেশ্যে কিছু বলেননি, বরং ওই মুহূর্তে শুধু প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করেছিলেন।
তিনি আরও বলেন, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চলে এমন বিয়ের প্রচলন থাকলেও কেরালায় এ ধরনের রীতি নেই। তার মতে, অন্য অঞ্চলের সংস্কৃতি সম্পর্কে কারো ধারণা না থাকলে তা বোঝানো সম্ভব। তবে কাউকে জোর করে কোনো সংস্কৃতি বা প্রথা মেনে নিতে বাধ্য করা যায় না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন