প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১৫ জনকে সরাসরি নিয়োগের জন্য চারটি ক্যাটাগরির পদে আবেদন গ্রহণ করা হবে। হিসাবরক্ষক, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। পদভেদ অনুযায়ী বেতন গ্রেড-১২ থেকে গ্রেড-২০ এর মধ্যে নির্ধারিত হবে। অফিস সহায়ক পদে আবেদন করার জন্য এসএসসি বা সমমান পাস প্রার্থীদেরও সুযোগ রয়েছে।
পদের বিবরণ
হিসাবরক্ষক
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকা আবশ্যক।
সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩টি
গ্রেড: ১৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন। কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা লাগবে।
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩টি
গ্রেড: ১৬
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ আবশ্যক। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন।
অফিস সহায়ক
পদসংখ্যা: ৮টি
গ্রেড: ২০
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়সসীমা
প্রার্থীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে ২ ও ৩ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন যেভাবে
আবেদন শুরু হবে ২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। mole.teletalk.com.bd
আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেলের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সর্বোচ্চ সাইজ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ ৬০ কিলোবাইট হতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার পর প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। আবেদন সাবমিটের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
আবেদন ফি
হিসাবরক্ষক পদের জন্য মোট ১৬৮ টাকা এবং সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য মোট ১১২ টাকা ফি দিতে হবে। অফিস সহায়ক পদের ক্ষেত্রে মোট ফি ৫৬ টাকা।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের ক্ষেত্রে পরীক্ষার ফি ও সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা দিতে হবে।
পরীক্ষার ধরন
সরকারি বিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদের মূল কপি এবং প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
প্রবেশপত্র ও পরীক্ষার সময়সূচি টেলিটক ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হবে। যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনেও এসএমএস পাঠানো হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন