প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পদ্মা-যমুনা নদীতে ঘন কুয়াশার প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল টানা আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার (২৩ নভেম্বর) সকাল ৬টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এই সময়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মাঝ নদীতে ২টি ফেরি ও দৌলতদিয়া ঘাটে ৪টি ফেরি লোড করা অবস্থায় আটকা পড়ে। দীর্ঘ সময় ধরে দুই ঘাটে নিরাপত্তাহীনতার কারণে যাত্রী এবং যানবাহনের চালকরা চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হন।
পরে, সোমবার সকাল ৫টা ৪০ মিনিটে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ার পর ফেরিগুলোর চলাচল শুরু হয়।
এর আগে, রোববার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে নদীর নৌচ্যানেলে চলাচলের জন্য পুঁতে রাখা বিকন বাতি ও বয়া দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এ সময়, দৌলতদিয়া প্রান্তে যানবাহনসহ চারটি ফেরি আটকা পড়ে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের এজিএম সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, শীত মৌসুমে রাতে প্রায়ই এ ধরনের ঘন কুয়াশা পড়ে, যা দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দিতে বাধ্য করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন