প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশাল বিভাগের নবনিযুক্ত পরিচালক ডা. এসএম মনিরুজ্জামানকে লাঞ্ছিত করা এবং মব করে তাঁর কক্ষে তালা লাগানোর প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসক, ছাত্র এবং সুশীল সমাজের নেতারা এই সমাবেশে অংশ নিয়েছেন।
আজ শনিবার নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিবের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ড্যাব বরিশাল জেলার সাবেক সভাপতি ডা. অধ্যাপক আজিজ রহিম।
এই বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমাদের দেশে নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। আমরা আশা করছি যে আগামী দিনে আর মব সন্ত্রাসের ঘটনা ঘটবে না। আইনশৃঙ্খলা বাহিনী যেন এদিকটি লক্ষ্য রাখে এবং মব সন্ত্রাসীদেরকে কঠোর হাতে দমন করে।
এ সময় উপস্থিত শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলনে ডা. মনিরুজ্জামান আমাদের নানানভাবে সহযোগিতা করেছেন। তিনি অর্থ, পরামর্শ ও চিকিৎসা দিয়ে সরাসরি যুক্ত ছিলেন। আজকে যারা তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তারাই বরং জুলাই আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের এমপি জাহিদ ফারুক শামীমের অনুসারী ছিলেন। বরিশালের জনগণ এই মব সংস্কৃতি কোনোভাবেই মেনে নেবে না। বরিশালের সাধারণ জনগণ এই মবের বিপক্ষে শক্ত অবস্থানে রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের সাবেক চিকিৎসক ডা. মিজানুর রহমান, শেবাচিম হাসপাতালের সাবেক অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হক, পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস এম আবুল হাসান, ড্যাব নেতা আনোয়ার হোসেন, নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) বরিশাল শাখার সভাপতি মমতাজ পারভীন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রনেতা তুহিন আরাফাত এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মো. মনিরুজ্জামান প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন