প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যশোরে ১ কোটি ১০ লাখ টাকার বেশি মূল্যের ৫টি স্বর্ণের বারসহ ফারুক নামের একজন পাচারকারীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি গাজীর দরগাহ এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি-কর্মীরা তাকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ফারুক কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার পুত্র।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টিম যশোর-বেনাপোল মহাসড়কে গাজীর দরগাহ এলাকায় অবস্থান নিয়ে গাড়ি তল্লাশি করছিল। এই কার্যক্রমের সময় বেনাপোলগামী একটি বাস থেকে ফারুক নামে একজন ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করা হলে ৫২৯.৬৪ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক জানান যে, সে স্বর্ণের বারগুলো ঢাকা থেকে সংগ্রহ করে বেনাপোল সীমান্তের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা ধরা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন